উদারতার ধর্ম হল ইসলাম
হযরত ওমর ইবনে খাওাব (রাঃ)এর শাসন আমলে, দুইজন লোক একটি ছেলেকে ধরে হযরত ওমর (রাঃ)কাছে নিয়ে গেলেন, বললেন আমিরুল মুমিনুল সে আমার বাবাকে হত্যা করছে,, ছেলেটি জবাবে বললো, আমিরুল মুমিনুল এটা একটা নিতান্ত দুর্ঘটনা, আমার উঠটা, যে কোন কারন বশত তাদের বাগানে ডুকে পড়ে, তার বাবা আমার উঠকে লক্ষ্য করে পাথর মারে, পাথরটা এসে আমার উঠের চোখে লাগে,, আমার উঠের কাতরানি দেখে আমি সহ্য করতে পারি নাই, ঘটনাক্রমে আমি ও উলটো তার বাবাকে পাথর মারি, পাথর এসে তার বাবার মাথায় আঘাত হানে, ঘটনারস্তলে তিনি মারা যান,, এটাছিল একান্ত একটা দুর্ঘটনা,, আমিরুল মুমিনুল বললো তোমরা দুই ভাই কি তাকে ক্ষমা করা যায় না,, দুই ভাই বললো আমরা তার মৃত্যূ চাই,,,,ওমর (রাঃ) বললো এর মধ্যে তোমার কোন খায়েস আছে কি?? ছেলেটি বললো আমিরুল মুমিনুল আমাকে তিনটা দিন সময় দেন,, আমার বাবা মরার সময় আমার ভাইয়ের কিছুই সম্পদ আমার কাছে রেখেগিয়েছিল, আমি এই সম্পদ আমার ভাইকে বুঝিয়ে দিয়ে ফিরে আসবো,, মাএ তিনটা দিন,,হযরত ওমর (রাঃ)বললো ঠিক আছে, তুমি একজন লোক জিম্মাদার দিয়ে যাও, সমবেদ লোকদের মধ্যে কেউ জিম্মাদার হতে রাজি হয় নাই,,, জিম্মাদার মানি যদি ছেলেটি ফিরে না আসে, তাহলে ওই ব্যাক্তির শির উচ্ছেদ হবে, পেছন থেকে একজন লোক হাত উঠালো বললো আমি হবো তার
জিম্মাদার ,সে লোকটি কে জানেন, সে লোকটি হল প্রখ্যাত সাহাবী আবুজার গিফারি(রাঃ),,প্রথম দিন দ্বীতিয় দিন চলে যায়, যখন দেখলেন ছেলেটি ফিরে আসে না, ওরা দুই ভাই আবুজার গিফারির (রাঃ)এর বাড়ীতে এসে বললেন দুই দিন তো চলে গেল, কই ছেলেটি তো ফিরে আসে নাই,, আবুজার গিফারি (রাঃ)বললেন আমি আজ মাগরিব পযন্ত অপেক্ষা করব,,, মাগরিবের কিছুক্ষণ আগে, তিনি ওমর (রাঃ)এর দরবারে রওয়ানা হলেন, পেছনে অনেক লোক বলতে লাগলেন যে, আজ একটি ছেলের জন্যে নির্দোশ আবুজার গিফারির প্রান দিতে হবে,, এই নিয়ে লোকের মধ্যে নানা কৌতুহল,, মাগরিবের আগ মূহুর্তে দেখতেছে ছেলেটা দৌড়ে আসতেছে,, হযরত ওমর (রাঃ)ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি কেন ফিরে আসলে?? কেন আমি তো তোমার পেছনে লোক পাঠাই নাই,, কোন ভয়ে তুমি ফিরে আসলে ,,, ছেলেটি বললো, কোন লোক যেন বলতে না পারে, যে,, মুসলমান কথা দিয়ে কথা রাখেনি,,, আবুজার গিফারি(রাঃ) কে জিজ্ঞাস করলো তুমি কেন এই ছেলেটির জন্য জিম্মাদার হলে,,আবুজার গিফারি(রাঃ)বললো কোন মানুষ যেন বলতে না পারে,যে, এক মুসলমান অন্য এক মুসলমানকে বিপদের সময় তাকে সাহায্য করেনি,, এবার দুই ভাই বললো,, আমরা ও চাই না কোন লোক বলুক, যে, এক মুসলমান অন্য এক মুসলমানকে ক্ষমা করেনি, আমরা তাকে ক্ষমা করে দিলাম,,

Leave a Comment