সিরিয়া সম্পর্কে হযরত মোহাম্মাদ (সাঃ) যে ভবিষ্যতবাণী করে গেছেন

শাম দেশ সিরিয়া হচ্ছে পুরো পৃথিবীর প্রাণ ভোমরা, সিরিয়ার অশান্ত মানিই পুরো পৃথিবীর অশান্তি, প্রতি মহূর্তে মনে পড়ছে, বিশ্ব নবী রাসূল (সাঃ) এর নিচের ভবিষ্যবাণীটি...

ইবনুল মুসাইয়াব (রাঃ) বর্ণনা করেছেন।

তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন:
শাম দেশে সিরিয়ার ব্যাপক ফেতনা দেখা দিবে, যখন উক্ত দেশের কোন প্রান্তের ফেতনা একটু শান্ত হবে তখনই অন্য প্রান্ত উত্তপ্ত হয়ে উঠবে।"(( কিতাবুল আল-ফিতান: ৬৭৩.))

সাওবান (রাঃ) হতে বর্নিত।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবে একত্রিত হবে। এক ব্যক্তি বললো, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরুপ হবে? তিনি বললেন: তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে; কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মত। আর আল্লহ্ তোমাদের শক্রদের অন্তর হতে তোমাদের পক্ষ হতে আতষ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! 'আল-ওয়াহন কি? তিনি বললেন: দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা।"(( সুনানে আবু দাউদ: হাদীস নং- ৪২৯৭.))

আবু দারদা (রাঃ) বর্ণনা করেছেন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
যুদ্ধের দিন মুসলিমদের শিবির স্হাপন করা হবে "গূতা" নামক শহরে, যা #সিরিয়ার সর্বোত্তম শহর দামিশকের পাশে অবস্হিত।"(( সুনানে আবু দাউদ: হাদীস নং- ৪২৯৮.)

No comments

Powered by Blogger.